বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে তাদের দাবিগুলো পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চারজন উপদেষ্টা এবং বুয়েট ও ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, “শিক্ষার্থীদের তিন দফা দাবি যৌক্তিকভাবে পর্যালোচনা করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; গৃহায়ন ও গণপূর্ত; এবং শিক্ষা উপদেষ্টাকে নিয়ে একটি সমন্বিত কমিটি কাজ করবে।”