প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সপ্তাহটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্য চাষি, উদ্যোক্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, “মৎস্য খাত দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আমাদের প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি-প্রতিবেশ নষ্ট হলে একসময় মাছ উৎপাদনও বন্ধ হয়ে যাবে।”
তিনি আরও উল্লেখ করেন, পরিবেশবান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সম্ভাবনাকà§