শুরু হলো তিন দিনের হজ ও ওমরাহ ফেয়ার। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এই ফেয়ার চলবে আগামী শনিবার (১৬ আগস্ট) পর্যন্ত।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই হজ ও ওমরাহ ফেয়ার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে হাব সমন্বয় করে কাজ করছে। এ কারণে গত হজের মৌসুমে কোনো হজ যাত্রী অভিযোগ করেননি। ২০২৬ সালে হজ সুষ্ঠু করতে মন্ত্রণালয় বেশকিছু পদক্ষেপ নিয়েছে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের হাজিরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নয়। আমরা সৌদি কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যেন বাংলাদেশের মানুষ যেসব খায় বা অভ্যস্ত তা যেন তারা সরবরাহ করে। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে পানি সংকট রয়েছে। সেখানে মিনারেল ওয়াটার দিয়ে ওজু করতে হয়েছে। মিনায় ঘুমানোর জন্য যেসব বিছানা দেওয়া হà
