সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষনে সরকার একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করছে। এ পরিকল্পনার আওতায় পর্যটন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয়দের জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, “দ্বীপটির প্রকৃতি পুনরুদ্ধার ও টেকসই ব্যবস্থাপনায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবেশ ক্ষতিকর কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক বছরে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়à
