এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন—এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
রবিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এ তথ্য জানান তিনি।
আলী রীয়াজ বলেন, “আমরা অনেক আগেই এই বিষয়ে একমত হয়েছি, তবে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। এখন আমরা সনদে এটি অন্তর্ভুক্ত করব—এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকবেন।”