বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


পিআর পদ্ধতিতে নির্বাচন হলে, বিএনপি নির্বাচনে যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিআর পদ্ধতিতে নির্বাচনকে সরাসরি প্রত্যাখ্যান করলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপি কখনো এমন নির্বাচনে যাবে না যা জনগণের সার্বজনীন ভোটের ভিত্তিতে নয়।

২৪ জুলাই কসবা উপজেলা বিএনপির আয়োজিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“পিআর পদ্ধতিতে সরকার কোনোদিনই স্থিতিশীল হবে না। ৩০টি দলের ৩০ জন নেতা হলে কোনোদিন ইউনিটি আসবে না। বিএনপি চায় জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হোক। জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা ক্ষমতায় যাব। আর না দিলে যারাই ভোটে পাস করবে তারাই ক্ষমতায় যাক—এটাই গণতন্ত্র।”

বর্তমান অন্তর্বর্তী সà