বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

নাটোরে অস্ত্রোপচারে শিশু মৃত্যুর দায়ে এক পল্লিচিকিৎসক ও তাঁর বাবা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

নাটোরে অস্ত্রোপচার করার সময় ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগে এক পল্লিচিকিৎসক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নাটোর শহরের পশ্চিম বাইপাস এলাকার রেনু ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে শিশুটি মারা যায়।

চিকিৎসায় অবহেলার অভিযোগে পল্লিচিকিৎসক হাবিবুর রহমান ও তাঁর বাবা ওষুধের দোকানটির মালিক হাছেন আলীকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

মৃত শিশুটির নাম আসিফ হোসেন। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা আসাদুল ইসলামের ছেলে।

আসাদুল ইসলাম বলেন, তাঁর ছেলে তিন মাস থেকে অসুস্থ। মাথাব্যথার কারণে সব সময় কান্নাকাটি করত। এক প্রতিবেশীর পরামর্শে তাঁরা পল্লিচিকিৎসক হাবিবুর রহমানের কাছে নিয়ে আসেন। পল্লিচিকিৎসক জানান, ছেলের মাথায় টিউমার হয়েছে। অস্ত্রোপচার করে টিউমার ফেলে দিয়ে ছেলেকে সুস্থ করতে পারবেন। তাঁর কথায় রাজি হলে হাবিবুর রহমান অস্ত্রোপচার করতে গিয়ে মেরে ফেলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, পল্লিচিকিৎসক হাবিবুর রহমানের পরামর্শে শিশু আসিফ হোসেনকে গতকাল সকালে নাটোর শহরের বাইপাস এলাকার রেনু ফার্মেসিতে নিয়ে আসেন তার মা–বাবা। দুপুরে ফার্মেসির একটি কক্ষে শিশুটির অস্ত্রোপচার শুরু করেন হাবিবুর রহমান। দীর্ঘ সময় পর তিনি কক্ষ থেকে বের হয়ে শিশুটির মা-বাবাকে জানান, অস্ত্রোপচার শেষ হয়েছে, এখন শিশুটি ঘুমাচ্ছে। তাঁর কথায় সন্দেহ হলে মা-বাবা ভেতরে ঢুকে দেখেন তাঁদের ছেলে মৃত অবস্থায় পড়ে আছে। তাঁরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পল্লিচিকিৎসক হাবিবুর রহমান ও তাঁর বাবা হাছেন আলীকে আটক করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও সদর থানার পুলিশের সদস্য এসে তাঁদের থানায় নিয়ে যান।

এ ঘটনায় বুধবার রাতেই শিশুটির বাবা আসাদুল ইসলাম বাদী হয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগে পল্লিচিকিৎসক হাবিবুর রহমান ও তাঁর বাবা ওষুধের দোকানের মালিক হাছেন আলীর নামে নাটোর সদর থানায় মামলা করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলায় কথিত চিকিৎসক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ