রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজানোর ঘোষণা ধর্ম উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ড. আ ফ  ম খালিদ হোসেন। পুরোনো ছবি

ইসলামিক ফাউন্ডেশনে বড় পরিবর্তন এনে এ প্রতিষ্ঠানকে নতুন করে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ  ম খালিদ হোসেন।

তিনি বলেছেন, ‘বিগত দিনে ইসলামিক ফাউন্ডেশন তার কর্মকাণ্ড, ভিশন ও মিশন থেকে সরে এসেছে। বিশেষ করে অতিমাত্রিক রাজনীতির কারণেই এমন লক্ষচ্যূতি ঘটেছে।’

আজ বুধবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে দারুল আরকাম মাদরাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনে পরিবর্তন আনা হবে। যেসব কর্মকর্তারা এখানে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন তাদের মাঠে পাঠানো হবে। মাঠ পর্যায়ে যারা যোগ্য ও দক্ষ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাদের প্রধান কার্যালয়ে পদায়ন করা হবে।’

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ‘বিগত দিনে ইসলামিক ফাউন্ডেশন তার কর্মকাণ্ড, ভিশন ও মিশন থেকে সরে এসেছে।

বিশেষ করে অতিমাত্রিক রাজনীতির কারণেই এমন লক্ষচ্যূতি ঘটেছে। এই জায়গা থেকে ইসলামিক ফাউন্ডেশনের উত্তরণ ঘটাতে হবে। এটিকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে।’

ড. খালিদ হোসেন বলেন, ‘বিগত ১৫ বছরে কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে সেটা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হবে। কোনো অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে কারা ধ্বংস করেছে তা তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করব। এছাড়া মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি প্রকল্পের শিক্ষক, জনবল ও বেতন কাঠামোর বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দেন। এছাড়া শিক্ষা পদ্ধতি, উপবৃত্তি চালু ও মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে অন্যান্যের মধ্যে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর ও  ইফার আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ বক্তব্য প্রদান করেন।

এতে ইসলামিক ফাউণ্ডেশনের কেন্দ্রীয়, বিভাগ ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ