বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে সিএমএইচে ইসলামী আন্দোলনের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সুস্থতা কামনায় মোনাজাত করছেন প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ

আনসার বাহিনীর কিছু ‘দুর্বৃত্তের’ হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আজ মঙ্গলবার বিকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দেখতে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ হাসনাত আব্দুল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন। তিনি বলেন, পরাজিত শক্তিগুলো এখনও বহু ষড়যন্ত্রে লিপ্ত। তিনি যে কোন দেশ ও মানবতাবিরোধী চক্রান্ত কঠোর হাতে দমনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহকারি মহাসচিব প্রিন্সিনপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ অন্যান্য নেতারা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ