বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত ফারাক্কার বাঁধ খুলে দিয়ে জনগণের সাথে তামাশা করছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল কীরম বলেছেন, ভারত আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাংগুলি দেখিয়ে, ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণের সাথে তামাশা খেলছে। আমরা ভারত সরকারকে বলছি, বাংলাদেশ-ভারত প্রতিবেশি দেশ, প্রতিবেশী দেশের সাথে এমন বেআইনি ও অমানবিক আচরণ বন্ধ করুন। না হয় বাংলাদেশের জনগণ উপযুক্ত সময় এর কঠিন জবাব দেবে।

আজ সোমবার (২৬ আগষ্ট)সকালে বরিশাল চাদমারি এমসি অডিটোরিয়ামে জেলা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণ এক কঠিন সময় পার করছে। স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসরদের জুলুম, নির্যাতন, দেশের সম্পদ লুটপাট, স্বাধীনতার দোহাই দিয়ে আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর গভীর ষড়যন্ত্র রুখে দিতে দেশের ছাত্র সমাজ, দেশ প্রেমিক ইসলাম প্রিয় জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।

এখনো আহত অনেক ছাত্র-জনতা মেডিকেলের বেডে কাতরাচ্ছে। অপরদিকে দেশের ১১ টি জেলার জনগণ বন্যায় পানিবন্ধি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। তাদের থাকার জায়গা নেই, তারা খুবই করুণভাবে দিনাতিপাত করছেন। অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে নিখোঁজ হয়েছেন।

জেলা সভাপতি মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের এর সভাপতিত্বে, তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রিয় দফতর সম্পাদক, মাওলানা মুহাম্মাদ লোকমান হোসেন জাফরী। কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মাওলানা মুহাম্মাদ এ. বি. এম জাকারিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি প্রফেসর লোকমান হাকিম, জেলা সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক কাফরা, নগর সহ-সভাপতি শেখ সামছুল আলম মিলন, জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মহানগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মাদ কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ