বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন রিকশাচালকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনরত রিকশাচালকরা। এসময় তারা অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন। এর আগে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিকশাচালকরা। পরে দুপুর ১২টার দিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে দেন তারা।

রিকশাচালকদের দাবি, আগে প্রধান সড়কে অটোরিকশা চলত না। না চলায় প্যাডেল রিকশা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সব জায়গায় অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ফলে তারা কোনো ভাড়া পান না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবেন।

বিক্ষোভ করার সময় রিকশাচালকরা বলেন, ভাড়া না পেলে আমাদের সংসার কীভাবে চলবে। আগে প্রধান সড়কে অটোরিকশা চলত না। কিন্তু এখন রাস্তায় অটোরিকশা চলার কারণে আমরা কোনো ভাড়া পাচ্ছি না। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদের এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি।

বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করেন রিকশাচালকরা। এসময় তারা রাজধানীর রাস্তায় ব্যাটারি/মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবি জানান।

তাদের অন্য দাবিগুলো হচ্ছে— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর/দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে; ঢাকা উত্তর/দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ