রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

বন্যাদুর্গতের পাশে হাফেজ্জী চ্যারিটেবল, আপনিও সাধ্যমতো এগিয়ে আসুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুধু ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী এই তিন থানার প্রায় ৭০ টি এলাকার মানুষ ভয়বহ বন্যায় আক্রান্ত৷ ১৭টির বেশি নদীর বাঁধ ভেঙে গেছে৷ অন্যদিকে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিগত ৪০ বছরে সর্বোচ্চ। ইন্ডিয়ার পানিতে প্রতি বছর এই এলাকাগুলো প্লাবিত হয়ে পড়ে৷

ইতোমধ্যে কয়েকজন মারা গেছে ফেনীতে। লাশ দাফনেরও ব্যবস্থা হচ্ছে না। এদিক ওদিক থেকে ভেসে আসছে অজ্ঞাত লাশ। বন্যার পানি খুব দ্রুত বাড়ছে। সবাই ঘর বন্দী। বের হতে পারছে না। খাবার-দাবারের কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় ফেনীর মানুষের পাশে দাঁড়ানো জরুরিহয়ে পড়েছে।

শুক্রবার বাদ ফজর বন্যার্তদের সহযোগিতায় রওয়ানা হবে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ওয়েবসাইটের পেমেন্টগেটওয়ে বা নিচের বিকাশ নাম্বারের মাধ্যমে শরীক হবার সুযোগ আছে!

যোগাযোগ-
01601611151
01727216100
(বিকাশ, নগদ, রকেট)

Bank Details: A/C Name:
Hafezzi Charitable Society Of Bangladesh
Shahjalal Islami Bank
A/C No: 405711100000762
Branch: Dhaka North, Shahjalal Islami Bank Tower
Routing No: 190260871

www.hcsb.org.bd

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ