রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

এইচএসসি পরীক্ষা বাতিল নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ

চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হচ্ছে। পরীক্ষা বাতিলের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বুধবার দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রিভিউ হবে কি না- সে সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ড নেবে। পরীক্ষা বাতিল হলে তাদের মূল্যায়ন কিভাবে হবে তা-ও বোর্ড সিদ্ধান্ত নেবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, এইচএসসি পরীক্ষা অর্ধেক হয়ে গিয়েছিল। গতকাল (মঙ্গলবার) অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এটা দুঃখজনক। বোর্ড বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আরও যৌক্তিক চিন্তাভাবনার অবকাশ ছিল। ১২-১৩ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে।

গতকাল (মঙ্গলবার) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের বাকি থাকা বিষয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের ঘোষণা আসে। এইচএসসির অবশিষ্ট পরীক্ষায় না দেওয়ার দাবিতে এদিন দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারও পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থী না দেওয়ার দাবি তোলেন তারা।

এ নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। শিক্ষার্থীরা ট্রমায় আছে। আবার প্রশ্নপত্রের নিরাপত্তার বিষয়টি আছে। এ কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ