রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য আহতদের বিদেশে পাঠানো হবে: ড. আ ফ ম খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ড. আ ফ ম খালিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রয়োজনে সরকার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে বিদেশে পাঠাবে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে তিনি তথ্য জানান।

ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনে আহতদের ব্যাপারে প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। আজকে আমরা ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে এসেছি। সেখানে আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে রোগীদের ৫ কোটি টাকার দেওয়া হয়েছে। আরো ৫ কোটি টাকার ফান্ড কালেকশন চলছে।

তিনি বলেন, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ জন চিকিৎসাধীন ছিলেন এর মধ্যে ১০ জন চলে গেছেন এখন পর্যন্ত ২৬ জন চিকিৎসাধীন আছেন। এখানে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন অনেকের অবস্থা এখনো গুরুতর তাদেরও চিকিৎসা চলছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ