রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের

নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ৯ দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন সাধারণ আলেম সমাজ।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় রাজধানীর কাজলায় ‘আমারও কিছু বলার আছে’ শিরোনামে এক সংহতি সমাবেশ থেকে এ আহ্বানস জানান সাধারণ আলেম সমাজ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের কাছে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে এবং সাধারণ আলেম সমাজের সুষ্পষ্ঠ বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের চলমান সংকট থেকে উত্তরোণের পথ খুঁজতেই আমাদের এই আয়োজন।

সমাবেশে বক্তব্য রাখেন কবি মুসা আল হাফিজ, শরিফ আবু হায়াত অপু, মুফতি রিদওয়ান হাসান, মুফতি আশরাফুল হক, মুফতি তানজীল আরেফিন আদনান, মাওলানা আশারফ মাহদী, রকিব মুহাম্মদ, জামিল সিদ্দিকী, উমারা হাবিব, কবি মহিম মাহফুজ, , এহতেশামুল হক সাখী, ইউসুফ পিয়াস, জাবির মাহমুদ হাবিব, মাসউদুর রহমান প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ