রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ 

ব্রিকসের সদস্য হতে চীনের সমর্থন চেয়েছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাওয়ের সঙ্গে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ব্রিকসের পার্টনার সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু প্রাচীন।

মঙ্গলবার (২৫ জুন) সকালে বঙ্গভবনে সাক্ষাৎকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাওয়ের কাছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ সমর্থন চান।

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীন আগ্রহী বলে জানিয়েছেন, সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাও।

মন্ত্রী লি জিয়াংচাওকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। পদ্মা সেতু, রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব আগামীতে আরও জোরদার হবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা পর্যায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রাথমিক ও গণশিক্ষা সচিব

এছাড়া বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে পিপল টু পিপল যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি। রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য বড় সমস্যা উল্লেখ করে তিনি এ সমস্যা সমাধানে চীনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয় চীন। অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, আগামীতে বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী তার সরকার।

সম্প্রতি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের চীন সফরের উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনৈতিক পর্যায়ে এ সফর চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ