বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

থাকতে পারে গরম, ঈদের পর বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি সপ্তাহ জুড়ে দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে বেড়েছে গরম। শুধু তাই নয় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিভাব। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই হিসেবে গরম থাকতে পারে ঈদ পর্যন্ত।

এক দিন পরেই আগামী ১৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। তার আগে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ঈদের পর বৃষ্টির আভাস রয়েছে। 

শনিবার (১৫ জুন) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়;  ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকতে পারে।

এছাড়া রোববারের আবহাওয়া শনিবারের মতোই থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও শনিবারের মতোই থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাবও বিরাজ করতে পারে।

ঈদের দিন (১৭ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী,  ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিনের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ