রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

বিএনপি আলেমদের জন্য কিছু করে নাই, শুধু ব্যবহার করেছে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২০ মে) দুপুরে গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইসলামের কথা বলে অথচ গাজায় ইসরাইলের হামলার বিরুদ্ধে কথা বলে না। তারা ইসরাইলের দোসরে পরিণত হয়েছে। বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। ওলামা লীগকে বলবো ইসলামের জন্য কাজ করতে হবে।

আলেমদের শতবর্ষের দাবি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ইজতেমার মাঠ আওয়ামী লীগ দিয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি আলেমদের জন্য কিছু করে নাই, শুধু ব্যবহার করেছে। শেখ হাসিনা সরকার আলেমদের ব্যবহার করে না বরং তাদের জন্য কাজ করে।

তিনি বলেন, এই দেশে আলেমদের জন্য শেখ হাসিনা যা করেছেন বঙ্গবন্ধুর পরে আর কোন সরকার তা করে নাই। বায়তুল মোকাররম মসজিদের কোন মিনার ছিলো না, প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করেন।

কোন আলেম-ওলামা দাবি না করা সত্ত্বেও এক লাখ বিশ হাজার মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় মসজিদভিত্তিক মাদরাসা স্থাপন করেছেন যেখানে শিক্ষকরা সাড়ে ১২ হাজার করে ভাতা পান। প্রতিটি উপজেলা, জেলায় দৃষ্টি নন্দন মসজিদ বাইরে তাকালে চোখ জুড়িয়ে যায়, ভিতরে গেলেও চোখ জুড়ে যায়।

ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সভাপতিত্ব করেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজী ও সঞ্চালনা করে সাধারণ সম্পাদক মো. আমিনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ