রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নে তাগিদ দিয়েছে সৌদি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

স্বাধীনতার পর বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়নের বিষয়ে তাগিদ দিয়েছে সৌদি সরকার। এ বিষয়ে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল-দাউদের নেতৃত্বে একটি প্রতবনিধি দল ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

আজ রবিবার (১২ মে) দুপুরে রাজধানীর নিকুঞ্জে হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশ স্বাধীনের পর বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা সৌদিআরবে গিয়েছিল।

এর সংখ্যা কত আমাদের জানা নেই। তারা আমাদেরকে জানিয়েছে ৬৯ হাজার। সৌদিআরবের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠায়। সেক্ষেত্রে আমাদের সঙ্গে সৌদি আরবের একটি চুক্তি হয়েছিলো তারা রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না, তাদের কাগজ রিনিউ করে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে আমরা স্লো যাচ্ছি কেন? কিংবা আমাদের কোনো অসুবিধা আছে কি না সেটা দেখার জন্য তারা এসেছিলেন। এছাড়াও সৌদিআরবের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের উভয় দেশের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ হয়েছে। আমাদের সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড ও পুলিশের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সৌদিআরবে যেসব প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে আমরা বলেছি তারা যে আমাদের দেশেও এসব প্রশিক্ষণ কেন্দ্র পাঠায় এতে উভয় দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্ত হবে।

আপনারা জানেন যে ভিআইপি নিরাপত্তার জন্য আনসাদের আমরা গার্ড রেজিমেন্টের হিসেবে তৈরি করেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের নিয়ে কথা বলেছি। এই বিষয়টি তারাও গুরুত্বের সঙ্গে ভাবছেন। রোহিঙ্গাদের মিয়ানমারে যত তাড়াতাড়ি ফেরত পাঠানো যায় সেটি নিয়ে তারা কাজ করছেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা ওয়েভার রয়েছে। ইউএই এর সঙ্গে আমাদের কথা চলছে, ভবিষ্যতে ইউএই এর সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। সৌদি আরব আমাদের সঙ্গে এবিষয়ে সম্মত হয়েছে।

সৌদি আবরে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা দায়িত্ব কোন রাষ্ট্র নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আবর কিন্তু ফেরত পাঠাবে না কাউকে। আবার সৌদি সরকার রোহিঙ্গাদের ওই দেশের নাগরিকত্ব দেবে না। তবে কীভাবে থাকবে। সেই জন্য তাদের কিছু ডকুমেন্টস প্রয়োজন সেজন্য তারা আমাদের কে অনুরোধ করেছিল। আমরা গত বছর সেটি স্বাক্ষর করেছিলাম। সেখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কি না, বা কোনো লু-ফলস রয়েছে কি না সেবিষয়ে সরাসরি কথা বলতে তারা এসেছিলেন।

সৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা কি বাংলাদেশি পাসপোর্ট পাবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিল। সুতরা আমরা শুধু তাদের পাসপোর্ট রিনিউ করে দিব। তাদের নাম ঠিকানা পাসপোর্টে যেমন আছে তেমনি থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় সৌদি আবরের উপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌদিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কাজ করছেন। ভবিষ্যতে এই সুযোগ আরো বৃদ্ধি পাবে বলে আশ্বাস দিয়েছেন।

এনএ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ