যারা সরকারবিরোধী আন্দোলন করছে, তাদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধরে নিলাম তারা আমাকে উৎখাত করবে। কিন্তু এরপর কে ক্ষমতায় আসবে, তারা কি সেটা ঠিক করতে পেরেছে?
বৃহস্পতিবার গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমার শক্তি হচ্ছে দেশের জনগণ। কাজেই জনগণের শক্তিকে আমি সবসময় বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি যে- জনগণ যতক্ষণ চাইবে, ততক্ষণই ক্ষমতায় থাকবো। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি।
অতিবাম রাজনৈতিক দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, তারা পুরো ৯০ ডিগ্রি ঘুরে গেছে। ধরে নিলাম তারা আমাকে উৎখাত করবে। কিন্তু এরপর কে আসবে ক্ষমতায় à