রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

তাপদাহের জন্য নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা: ইসি আনিছুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার হলেও জনগণ স্থানীয় নির্বাচন বর্জন করবে না। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করতে বদ্ধপরিকর।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সিলেটে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। 

ইসি বলেন, নির্বাচন যেন উৎসবমুখর, অংশগ্রহণমূলক হয় সে জন্য আমরা প্রতিটি মুহূর্তে কাজ করছি। তবে তীব্র তাপদাহের জন্য নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে। সংসদ নির্বাচনের মতো উপজেলার নির্বাচনও বিশ্বাসযোগ্য হবে বলে মন্তব্য করে ইসি বলেন, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ করা হবে না। 

জেলা শিল্পকলা একাডেমিতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সফল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল এএইচএম ইয়াসিন চৌধুরী, আনসার ও ভিডিপি সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, জেলা প্রশাসক সিলেট শেখ রাসেল হাসান, পুলিশ সুপার সিলেট মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট মো. আবদুল হালিম খান। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ