বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে (শিশু হাসপাতাল) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
আগুন লাগার পর রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালটির বি ব্লকে আগুন লাগলেও তাড়াহুড়ো করে অন্যান্য ব্লক থেকেও রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের নিচে নেমে আসেন।
স্বজনরা জানায়, শুরুতে হঠাৎ বিকট শব্দ শুনে রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর যখন জানতে পারেন আগুন লেগেছে, তখন সবাই তাড়াহুড়ো করে নিচে নামতে শুরু করেন।
এক রোগীর স্বজন রফিকুল ইসলাম জানান, আগুন লাগার সময় তিনি জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। হঠাৎ আগুন লাগার খবরে দৌড়ে হাসপাতালে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চতুর্দিকে ধোঁয়ায় আচ্ছন্ন। পরে দ্রুতই তিনি তার রোগীকে নিয়ে হাসপাà¦