রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ঈদ ও পয়লা বৈশাখ ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঈদ ও পয়লা বৈশাখকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ কথা জানান। 

মন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি। 

ঈদের ছুটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯ এপ্রিল ঐচ্ছিক ছুটির সুযোগ থাকবে। এর ফলে যানজট তেমন হবে না। ঈদের আগেই মালিকরা পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ছুটি ধাপে ধাপে দেওয়ার বিষয়টিও মালিকদের বলা হয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্ষবরণের অনুষ্ঠান উন্মুক্ত স্থানে রাখতেই সন্ধ্যার পরে কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ