শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

রমজানে তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফাল্গুন মাস শেষের পথে। তবে রাতের তাপমাত্রা ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলেই এখনো অপেক্ষাকৃত কম থাকছে। এরই মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।  

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। সার্বিকভাবেই তাপমাত্রা বাড়তে পারে। মাসের শেষ দিকে অবশ্য দুয়েকটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর চলতি মার্চ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে। সে অনুযায়ী, সামগ্রিকভাবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। দুই থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ এবং একদিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, আগামীকাল খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. উমর ফারুক গণমাধ্যমে বলেন, আগামী বৃহস্পতিবারও দেশের দুয়েক স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, মাসের শেষ দিকে পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান বলেন, দিন দিন তাপ বাড়বে। আর এপ্রিল হলো দেশের সবচেয়ে গরম মাস। সে ক্ষেত্রে তখন তো তাপমাত্রা বাড়বেই।  

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারেে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ