বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

যারা দাঙ্গা-হাঙ্গামা করে তারা তাবলিগের অনুসারী নয়: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যারা দাঙ্গা-হাঙ্গামা করে তারা তাবলিগ জামাতের অনুসারী হতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ইজতেমায় আগত মুসল্লিদের সর্বোচ্চ সুবিধা দিতে সব প্রশাসনকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, সারা বিশ্ব থেকে আগত মুসল্লিরা যেন তিল পরিমাণ কষ্ট না পায় সেজন্য প্রতিটি দফতর, জনপ্রতিনিধিকে নির্দেশ দিয়েছেন।

কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসায় সরকারি-বেসরকারি সহযোগিতা থাকছে।  

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, ওয়াকফ প্রশাসক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ।

এবার বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সুবিধার্থে সরকারি, বেসরকারি ও বিভিন্ন সংস্থার উদ্যোগে অর্ধশতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোসহ জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা থাকছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ