বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

দেশীয় শিল্প সুরক্ষায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও দেশীয় শিল্প সুরক্ষায় বাংলাদেশ কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

শুক্রবার (২৬ জানুয়ারি) ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষে আমি বাংলাদেশ কাস্টমসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, বিশ্বব্যাপী নানাবিধ অর্থনৈতিক সংকটের মাঝেও জাতীয় অর্থনীতির অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে গ্লোবাল সাপ্লাই চেইন সুসংহতকরণ, স্টেকহোল্ডারদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং জ্ঞান ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা নিশ্চিতকরণে বাংলাদেশ কাস্টমসের অবদান অনস্বীকার্য।

বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কাস্টমসসহ সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এ বছরের আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

সাহাবুদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথ পরিক্রমায় ইতোমধ্যে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। সরকারের যথাযথ রাজস্ব সংরক্ষণ, নিরাপদ বাণিজ্য নিশ্চিতকরণ এবং চোরাচালান ও অর্থপাচার প্রতিরোধে বাংলাদেশ কাস্টমস কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে এ আমার প্রত্যাশা।

রাষ্ট্রপ্রধান ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ