বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাজধানীতে একই পরিবহনের ৩ বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে ১টি বাসে আগুন লাগানোর কথা বলেছিল ফায়ার সার্ভিস।

বুধবার বিকাল ৪টা ৪৮ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে পরিস্থিতি বুঝে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় অল্প সময়ের মধ্যে ৩টি বাসেরই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, বিকাল পৌনে ৫টার দিকে খবর আসে কে বা কারা মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের বাসে আগুন দিয়েছে। পরে ৫টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রথম ইউনিট। তবে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়- একটি নয় একই পরিবহনের তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে ২টি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। 
তিনি আরও বলেন, খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে যায়। তারা ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ করা হয়। কে বা কারা অগ্নিসংযোগ করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ