বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

আগামীকাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন। তার এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৭ দিন অস্ত্রসহ চলাচল ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে। গত ৪ ডিসেম্বর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সফর করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসাবে অস্ত্র আইন ১৮৭৮ এর ধারা ১৭ (ক) (১) এর প্রদত্ত ক্ষমতাবলে জেলার গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ৫ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর পযর্ন্ত মোট ৭ দিন অস্ত্রের লাইসেন্সধারীগণ কৃর্তক অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়েছে, এ আদেশ লঙ্ঘিত হলে অস্ত্র আইন ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেগ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি। এবারের সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং দলীয় নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ