বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১০ম দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে। চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত। একই সঙ্গে ১০ ডিসেম্বর (রোববার) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে অবরোধের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন দলটির নেতারা। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মশাল মিছিল করেন দলটির নেতারা। কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ফেনী, নারায়ণগঞ্জ, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়।

গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, দুয়েকদিনের মধ্যে তাদের আসন ভাগাভাগি শেষ হয়ে যাবে। আসলে এটি হচ্ছে ভাগাভাগির নির্বাচন। তারা যাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে নিয়ে এসেছে, আর তাদের তথাকথিত জোটের যারা মনোনয়ন পেয়েছেন, তাদেরকে হালুয়া রুটির কিছু অংশ দিয়ে ৭ জানুয়ারি তারা একটা নির্বাচনী ফলাফলের ঘোষণা দেবেন। সেটি পাঠ করবে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন। সেই কথাটাই বলার চেষ্টা করছেন ওবায়দুল কাদের।

সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ১৫টি। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ