শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

নৌকা প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়ায় এসআই প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জিলালুর রহমান।

আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার এসব তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদকে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান ওই পুলিশ কর্মকর্তা। এ সময় তার সাথে ছিলেন পুলিশ সদস্যরাও। ফুল দেয়ার সেই ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাগমারা জুড়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এই ঘটনায়র পর তাকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

জানা যায়, এসআই জিলালুর রহমান ২০২২ সালে ২৭ মার্চ তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন। আর তিনি যোগদানের পর থেকেই মেয়র আবুল কালাম আজাদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। এছাড়া তিনি শুরু থেকেই পক্ষপাতিত্বমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন।

রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, নৌকার এক প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে এমন একটি ছবি নজরে এসেছে। এরপরই তাকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

এ বিষয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জিলালুর রহমানকে একাধিকবার যোগযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে তিনি ঘটনার দিন গণমাধ্যমকে বলেছিলেন, নির্বাচনকে ঘিরে কাউকে ফুলেল শুভেচ্ছা জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে ছবি প্রচার করা হচ্ছে, সেটা অনেক আগের। পৌর মেয়র আবুল কালাম আজাদ সাহেব ভারত থেকে ফেরার পর তাকে শুভেচ্ছা জানানো হয়েছিল। 

এমএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ