বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোববার থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আগামী রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আগামী (৫ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে অবরোধ। এটা বিএনপির নবম দফার অবরোধ কর্মসূচি।

আজ (৩০ নভেম্বর) বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে। আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসাসহ দলের মহাসচিবসহ সব নেতাকর্মীর মুক্তি ও দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে আগামী রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত পালিত হবে মোট ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি।

গত ২৮ অক্টোবর মঙ্গলবার বিএনপির মহাসমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসায় হামলা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকে ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। এর আগে আট দফা অবরোধ ও দুইবার হরতাল কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না পারার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ। দ্বিতীয় দফায় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ। তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর, চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর। পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর। ষষ্ঠ দফায় ২২ ও ২৩ নভেম্বর। সপ্তম দফায় ২৬ ও ২৭ নভেম্বর এবং অষ্টম দফায় ২৯ নভেম্বর অবরোধ ঘোষণা করা হয়। এছাড়া গত ১৯ নভেম্বর ভোর ৬টা থেকে ২১ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেয় বিএনপি।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ