শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে বিলুপ্ত হবে বিএনপি : কৃষিমন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে বিলুপ্ত হবে বিএনপি।

 টাঙ্গাইল-১ আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল অথচ তারা বার বার ভুল করছে। তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা অভাব নেই। আদালতের বিচারে তারা অপরাধী। বেগম খালেদা জিয়াও এতিমের টাকা চুরি করাতে তার শাস্তি হয়েছে। কাজেই তারা মনে করে নির্বাচন হওয়া উচিত নয়। তারা নির্বাচন এলে দাঁড়াতে পারে না। কারণ বিএনপির নেতৃত্ব অন্য কেউ নিয়ে নেবে। আন্তর্জাতিক মহলও পর্দার অন্তরাল থেকে বিএনপিকে নির্বাচন অংশগ্রহণ করার জন্য বলে। কিন্তু তারা নির্বাচনে আসছে না। এ দেশে মুসলিম লীগ নামে একটি দল ছিলো, সেটি বিলুপ্ত হয়ে গেছে। এ নির্বাচনের মাধ্যমেও বিএনপি বিলুপ্ত হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন সারা বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনে বিজয়ী হতে সকলের দোয়া ও সহযোগিতা চান তিনি।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ