বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তৃণমূল বিএনপির নেতারা। রোববার রাতে দলটির একটি প্রতিনিধি দল গণভবনে যান। দুই ঘণ্টার বেশি সময় বৈঠক শেষে রাত ১০ টার দিকে প্রতিনিধি দলটি বেরিয়ে আসে।

দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যদিও বৈঠকের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। 

তবে দলের একটি সূত্র বলছে আগামী নির্বাচনকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। 

এরই মধ্যে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।  

নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। গত দুই দিনে দলটি মোট ৭৮টি ফরম বিক্রি করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলমান থাকবে বলে জানা গেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ