বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সজীব ওয়াজেদ জয় ঢাকায় এসেছেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

 

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় এখন ঢাকায়। শুক্রবার সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা এসেছেন তিনি।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে ঢাকায় এসেছেন জয়। আগামীকাল শনিবার সাভারে হবে এই অনুষ্ঠান। জানা গেছে, সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুপুর ২টা ২০ মিনিটে তরুণ স্বপ্নদর্শীদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার স্বীকৃতি দিয়ে দেশের সবচেয়ে বড় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হবে। প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়াসহ ফেসবুক পেজে সম্প্রচারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। ক্ষমতাসীন আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআই তাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সারা দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের আবেদনের মধ্য থেকে ৬ ক্যাটাগরিতে এবার প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। মুক্তিযুদ্ধের স্লোগান 'জয় বাংলা' বাংলাদেশের পরিচয়কে ধারণ করে। সেই স্লোগান ধারণ করে এই পুরস্কারটি তরুণদের মধ্যে এক স্বপ্ন বীজ বপন করে। মানবিক কাজ এবং সমাজে অবদানের জন্য বাংলাদেশের সেরা যুব সংগঠনগুলিকে স্বীকৃতি দেয়া হয় এই পুরস্কারের মাধ্যমে।

তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে প্রদান করে আসছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। এর আগের ছয় আসরে ১৪৫ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে সম্মানিত করা হয়েছে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে তাদের সাফল্যের গল্প। এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিদের সংগঠনগুলোকে ৬টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ক্যাটাগরিগুলো হলো দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু এবং পরিবেশ উদ্ভাবন এবং যোগাযোগ। এই ক্যাটাগরির আওতাভুক্ত সংগঠনগুলো নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জরুরি সেবা প্রদান কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও ৩ লাখের বেশি সদস্য। ২০২২ সালের মে মাসে ইয়াং বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ