শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ

মাত্র ৪ মাসে হাফেজ হলেন ৯ বছরের শিশু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মাত্র চার মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু। তার নাম সাইফ মাহমুদ। বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কালিকাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল্লাহ মাহমুদ।

জেলার চান্দিনা থানাধীন সাতবাড়িয়ার মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী সাইফ। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। তার উস্তাদের নাম হাফেজ মাসুদুর রহমান।

এ প্রসঙ্গে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এনামুল হক বলেন, ‘আমাদের ছাত্র হাফেজ সাইফ মাহমুদ মাত্র ১২৮ দিনে (৪ মাস ৮ দিন) হিফজুল কোরআন সম্পন্ন করেছে। তার মতো ছোট্ট শিশু এত অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ায় আমরা বিস্মিত ও উচ্ছ্বসিত।’

সাইফ মাহমুদের এ সাফল্যে তার বাবা-মা, সহপাঠী, উস্তাদ এবং মাদরাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই বেশ আনন্দিত ও গর্বিত বলেও জানান মুহতামিম।

সাইফ মাহমুদের বাবা বলেন, ‘আমি একজন প্রবাসী। বিদেশে থাকার পরও আমার আদরের সন্তান মাত্র ৯ বছর বয়সে এত অল্প সময়ে পূর্ণ কোরআন মুখস্থের বিরল সৌভাগ্য অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত এবং আবেগাপ্লুত। এজন্য আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায়ের পাশাপাশি সাতবাড়িয়া মাদরাসা দারুল উলূম ইসলামিয়া কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সাইফের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাই।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ