বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সন্ধ্যা ৭ টায় তফসিল ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বুধবার  সন্ধ্যা ৭ টায়  ঘোষণা করা হবে।

আজ (১৫ নভেম্বর)  বুধবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আলম বলেন, বিকাল ৫টায় ২৬ তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। কমিশন সভায় তা চূড়ান্ত করে সন্ধ্যা ৭ টায় তফসিল ঘোষণা করা হবে।

ভবনের প্রবেশ মুখে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি দেখা গেছে। সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে ও আশেপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় পুলিশের পাশাপাশি র‍্যাবের অবস্থান দেখা গেছে।

সিইসির বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। 

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ