শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ

তিন স্তরের নিরাপত্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল উপলক্ষে বুধবার সকাল থেকে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে গতকাল শুধু নির্বাচন কমিশনের সামনে পুলিশি নিরাপত্তা থাকলেও আজকে সকাল থেকে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেই সাথে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি রয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সরেজমিনে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে দেখা যায়, সকাল ৮টার পর থেকে নির্বাচন ভবন এলাকার সামনে র‌্যাব সদস্যদের অন্তত চারটি গাড়ি টহলে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার প্রবেশ পথে ব্যারিকেডও রয়েছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, নির্বাচন ভবনের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তফসিল ঘোষণা সামনে রেখে এমন প্রস্তুতি কি না সে বিষয়ে মন্তব্য করতে চাননি কেউই।  ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়, সব প্রকল্প, নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মিডিয়া কর্মীদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকার পরও কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী অফিসের ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না। ফলে নিরাপত্তাকর্মীদের বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। এমন অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে বুধবার থেকে অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ না করার জন্য এবং নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় অবশ্যই ঝুলিয়ে রাখার জন্য অনুরোধ করে ইসি।

এমআই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ