শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ

আজ চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে মেয়র মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ে উদ্বোধন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৪ হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বন্দরনগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন।


চট্টগ্রাম মহানগরীসহ উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের যাতায়াত ও যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্য নিয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৫.২০ কিলোমিটার এবং প্রস্থ ১৬.৫০ মিটার। চার লেনবিশিষ্ট ফ্লাইওভারটিতে ৩৬২ মিটার দৈর্ঘ্য ও ৬.৮০ মিটারের ১৪টি র্যাম্প নির্মিত হবে, যা আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে।

পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ১৫.২ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের মধ্যে টাইগারপাস পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশের কাজ শেষ হলেও সব র্যাম্পের কাজ বাকি রয়েছে। ১৪টি র্যাম্পের মধ্যে জিইসি মোড়ে একটি, টাইগারপাসে দুটি, আগ্রাবাদে চারটি, ফকিরহাটে একটি, নিমতলায় দুটি, সিইপিজেডে দুটি এবং কেইপিজেড এলাকায় দুটি র্যাম্প থাকবে। আগ্রাবাদ এলাকার চারটি র‍্যাম্পের মধ্যে জাতিতাত্ত্বিক জাদুঘর সড়কে একটি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সড়কে একটি এবং আগ্রাবাদ এক্সেস রোডে দুটি র‍্যাম্প হবে। তবে টাইগারপাস থেকে লালখান বাজার পর্যন্ত এক কিলোমিটার অংশ ও র্যাম্পের কাজ বাকি রেখেই খুলে দেওয়া হচ্ছে এই এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ের নাম প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে করার প্রস্তাব অনুমোদন করেছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন। টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে একে অন্যের পরিপূরক বলেই সংশ্লিষ্টরা মনে করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ