বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরায়েল গোটা দুনিয়ার দুশমন: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলা প্রমাণ করেছে ইসরায়েল শুধু ফিলিস্তিনের দুশমন না, গোটা দুনিয়ার দুশমন। ইসরায়েল মানবতার দুশমন। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে ইসরায়েলকে বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি।

শুক্রবার (১০ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন বক্তারা। বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

মিছিল পূর্ব সমাবেশে খেলাফত আন্দোলনের নেতারা বলেন, প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন এজন্য আপনাকে ধন্যবাদ। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিৎ আরো কঠিন পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী ফিলিস্তিনে পাঠিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা।

ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নির্বিচারে ফিলিস্তিনে বোমা হামলা চালিয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে বোমা হামলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সমাবেশ শেষে ফিলিস্তিনের বিশাল পতাকা নিয়ে একটি মিছিল পল্টন হয়ে নাইটেঙ্গেল মোড়ের দিকে যায়। 

উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সম্পাদক মোফাচ্ছির হোসাইন, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মুফতী জসীম উদ্দীন, খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ