শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল

অশ্লীল ভিডিও বন্ধে মন্ত্রীকে চিঠি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

 

ফেসবুক, রিলস ও ইনস্টাগ্রামের অশালীন, অশ্লীল, কুরুচিপূর্ণ এবং সহিংসতাযুক্ত ভিডিও বন্ধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীকে চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বরাবর চিঠি দিয়ে ফেসবুক, রিলিস ও ইনস্টাগ্রামের অশালীন, অশ্লীল এবং সহিংসতাযুক্ত ভিডিও বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইমেইলের মাধ্যমে চিঠি দিয়েছেন সভাপতি মহিউদ্দিন আহমেদ।

চিঠিতে বলা হয়, ফেসবুকের রিলস ও ইনস্টাগ্রাম সামাজিক এই দুই যোগাযোগ মাধ্যমের অশ্লীল,অশালীন, কুরুচিপূর্ণ নগ্ন, যৌনতার প্রদর্শন, রাজনৈতিক ভায়োলেন্স প্রচার, বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার সব ধ্বংস করে দিচ্ছে। আমাদের কোমলমতি শিশু থেকে শুরু করে অপ্রাপ্ত, প্রাপ্ত বয়স্ক সবার জন্য উন্মুক্ত করা এক মিনিটের এই সকল শর্ট ভিডিও ফিল্ম অস্বস্তিতে ফেলার পাশাপাশি সমাজ ধ্বংস করে দিচ্ছে। অথচ গত বছর মেটার রিলস যখন চালু হয় তখন মেটার এশিয়া প্রশান্ত অঞ্চলের ইমাজিং মার্কেটের পরিচালক জর্ডি ফার্নেস বলেছিলেন, বাংলাদেশে ইনস্টাগ্রাম রিলস চালুর ফলে ফেসবুক ব্যবহারকারীরা আরও বেশি বিনোদনমূলক সৃজনশীল কন্টেন্ট খুঁজে পাবে। কিন্তু এই সকল কন্টেন্ট বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার ও ইতিহাস এবং ধর্মীয় মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।

চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বর্তমানে মেটার ফেসবুকের তথ্য মতে তাদের সারা বিশ্বে চলতি বছরে প্রায় ৩০৩ কোটি ব্যবহারকারী রয়েছে। বিটিআরসির তথ্য মতে, আমাদের দেশে ব্যবহারকারী সংখ্যা প্রায় ৫২ দশমিক ৮ মিলিয়ন। কিন্তু পরোক্ষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২ কোটির অধিক। বিভিন্ন তথ্য মতে ১৬ থেকে ২৪ বছর বয়সী ব্যবহারকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি। প্রকৃতপক্ষে প্রতিটি পরিবারের অপ্রাপ্ত নাবালক শিশু সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বিশেষ করে রিলস ব্যবহারকারী। পরিবারের সবাই এ সকল নগ্ন অশ্লীল এবং যৌন উত্তেজনা সৃষ্টিকারী ভিডিও দেখতে না চাইলেও দেখতে বাধ্য হচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে সচেতনতার বা তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও প্রকৃতপক্ষে কোন প্রকার ব্যবস্থা তারা গ্রহণ করছে না বরং ব্যবহারকারীদের অর্থ উপার্জনের লোভ দেখিয়ে তারা ভিউ বাড়িয়ে নিচ্ছে অন্তরালে তাদের বিজ্ঞাপন বাণিজ্য। বাংলাদেশ তাদের কোন কার্যালয় না থাকা এবং তাদেরকে ইমেইলে বিভিন্ন বিষয়ে উত্তর চাইলেও তারা জবাব দেয় না।

মন্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে বলা হয়, ইতোমধ্যে আপনি পর্নো ভিডিও কন্টেন্ট যেখানে বন্ধ করে দিয়েছেন সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের আপত্তিকর কন্টেন্ট প্রচার সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আপনার কাছে সবিনয় অনুরোধ বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে এই সকল অশালীন কুরুচিপূর্ণ ভিডিও, পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও নাশকতার ভায়োলেন্স সৃষ্টিকারী ভিডিও যাতে ফেসবুক কর্তৃপক্ষ স¤প্রচার করতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ