বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সহিংসতা এড়াতেই জামায়াতের সমাবেশে বাধা দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সহিংসতা এড়াতেই জামায়াতের সমাবেশে বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করছে, জামায়াতের ওপর তো আরও আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা তাদের কোনো স্পেস বা ছাড় দিইনি। তারা নিজেরাই সমাবেশ করে ফেলেছে। করে ফেলার পর পুলিশ বাধা দিলে হয়ত একটা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারত। সেজন্য পুলিশ বাধা দেয়নি। একদিকে বিএনপি অন্যদিকে জামায়াতে ইসলামী সমাবেশ করছিল। সেদিন পুলিশ ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।

বুধবার (১ নভেম্বর) রাতে রাজধানীর মনিপুরী পাড়ার বাসায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মূলধন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


জামায়াতে ইসলামী অনুমতি ছাড়াই সমাবেশ করে ফেলল। আলোচনা হচ্ছে সরকার জামায়াতে ইসলামীকে ছাড় দিচ্ছে বা সমঝোতা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, না কোনো ছাড় আমরা দিচ্ছি না, সমঝোতাও হয়নি। দেখুন ৩৩০টা দৈনিক পত্রিকা, আমাদের ইলেকট্রনিক মিডিয়া খুবই শক্তিশালী। আরও অনেক দেশি-বিদেশি মিডিয়া তো আছেই। সব জায়গাতে বলা হচ্ছে, মানবাধিকার, রাজনৈতিক অধিকার। আমরাও সেটি চিন্তা করেছি। যদিও তারা (জামায়াত) নিবন্ধিত দল নয়।

আগামীতে জামায়াতের ব্যাপারে সরকারের অবস্থান কেমন থাকবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াত নিবন্ধিত দল নয়। সুতরাং তাদের কোনো কর্মসূচিতে অনুমতি দেওয়া হবে না।


বিএনপির অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অবরোধ বিএনপি অফিসিয়ালি উত্তোলন করেনি। বিএনপি নানা সময় বিভিন্ন ধরনের নাশকতা করেছে। এখন অন্য উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ