বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঋণখেলাপিদের হালনাগাদ তথ্য যথাসময়ে দেওয়ার নির্দেশ ইসির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঋণখেলাপিদের হালনাগাদ তথ্য যথাসময়ে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, অর্থ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) ২৯ জন কর্মকর্তা অংশ নেন। এ ছাড়া অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

সচিব বলেন, আইনের যে সংশোধন হয়েছে, এতে মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ যে তারিখ আছে, ওই দিনের আগের দিন পর্যন্ত যারা ঋণখেলাপি তারা টাকা-পয়সা জমা দেবেন। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ব্যাংকগুলো যাতে রিটার্নিং অফিসারের কাছে হালনাগাদ তথ্য জমা দিতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ