বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকাসহ সারাদেশের মহাসড়কে বিজিবি মোতায়েন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সোমবার রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় টহল দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 

রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বিএনপি ও জামায়াতের অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে।

চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার অংশে মহাসড়কের দুই পাশে টহলে রয়েছে বর্ডারগার্ড বাংলাদশ (বিজিবি) এর চারটি প্লাটুনের আটটি গাড়ি।

বিজিবি চট্টগ্রাম আট ব্যাটালিয়নের অধনিায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, মহাসড়ক নিরাপদ রাখতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  চার প্লাটুন বিজিবি মোতায়নে করা হয়েছে। দুই প্লাটুন করে মোট চার প্লাটুনে আটটি গাড়ি করে রাত নয়টা থেকে মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ