হরতালের পর এবার আগামী মঙ্গলবার থেকে থেকে টানা তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
গত শনিবার নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। হামলা করা হয় প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক
