শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

রাষ্ট্রীয় অতিথি হয়ে ঢাকায় মসজিদে নববীর ইমাম শায়খ আব্দুল্লাহ বুয়াইজান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

|| কাউসার লাবীব ||

জাতীয় ইমাম সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছেন মসজিদে নববীর ইমাম-খতীব এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাইখ ড. আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুআইজান।

জানা যায়, আজ রোববার (২৯ অক্টোবর) ভোরে তাকে বহন করা একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে বাংলাদেশে স্বাগত জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, রাজধানীর পূর্বাচলে বাণিজ্যমেলা মাঠে লাখো ইমামের সম্মেলন ঘটাতে যাচ্ছে সরকার। এ সম্মেলনে সশরীরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সেখানে ষষ্ঠ দফায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জানা যায়, আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানা যায়, জাতীয় ইমাম সম্মেলনে সারাদেশ থেকে প্রায় এক লাখ ইমামকে আনা হচ্ছে।

সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন মসজিদে নববির ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আলবুয়াইজান। সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পুরস্কৃত করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে, দেশে ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতার সঙ্গে জড়িত প্রায় ৮০ হাজার আলেম-ওলামা। সরকার তাদের প্রতি মাসে সাড়ে ৫ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা দিয়ে থাকে। এই শিক্ষকেরা ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। এর বাইরেও কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আছেন। সেই ইমামদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ