বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামায়াত ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)

জামায়াতে ইসলামীর সমাবেশকে উদ্দেশ্যে করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণতান্ত্রিক দেশে সবারই সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। তবে জামায়াতে ইসলামীকে সভা সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরেও তারা সমাবেশ করেছে।

রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সুস্পষ্ট করে বলতে চাই, জামায়াতকে আমরা কোনো ধরনের অনুমতি দেয়নি। তারপরেও তারা সেখানে অবস্থান নিয়েছে। পুলিশ সেখানে ধৈর্য সহকারে মোকাবেলা করেছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ করে। এদিকে বায়তুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ করে। এছাড়া জামায়াতে ইসলামী সমাবেশ করে আরামবাগে। অপরদিকে সরকার বিরোধী কিছু দলও এদিন সমাবেশ করে।

বিএনপি মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায়। এই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন সাংবাদিক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ