বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিএনপি পালিয়ে গেছে : তথ্যমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পালিয়ে গেছে। এখন নয়াপল্টন ফাঁকা। সেখানে এখন শুধু কাক আর চিল উড়ছে।

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করতে চেয়েছিল। পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ফলে পুলিশ বসে থাকেনি।

তিনি বলেন, এরা সন্ত্রাসী। এদের বিচার করতে হবে। আর তাদেরকে দাঁড়াতে দেওয়া যাবে না।

এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করে বিএনপি। এরপর দুপুর দেড়টার দিকে কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।

এরপর দুপুর আড়াইটার দিকে সমাবেশ এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ