বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের কথা ভাঁওতাবাজি : পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‌‘বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যেসব কথা বলছে সেগুলো ভাঁওতাবাজি।’

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোমেটস ম্যাগাজিনের এক সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরের প্রসঙ্গ তুলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা শুধু উপদেশ দেয়, যা আপনারা (গণমাধ্যম) পছন্দ করেন। নির্বাচন, অমুক-তমুক…এবারে এগুলো নিয়ে কোনো আলাপ করেনি। এবার তারা বলেছে, ইন্দো-প্যাসিফিকে আমাদের সঙ্গে কাজ করবে। তারা শুধু উপদেশ দেবে না বা ভয় দেখাবে না, তারা টাকা নিয়ে আসবে।
মোমেন বলেন, ‘তারা (ইইউ) সিদ্ধান্ত নিয়েছে, ৩০০ বিলিয়ন ইউরো উন্নয়নশীল দেশগুলোর জন্য খরচ করবে। আমরা প্রায় এক বিলিয়ন ইউরো সই করেছি। এর মধ্যে ৩৫০ মিলিয়ন হচ্ছে ঋণ, সেটা আমরা ইউরোপীয় ইনভেস্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ