বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সম্মেলনে যোগ দিতে ঢাকার পথে হেফাজত আমির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিভিন্ন দাবিতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অরাজনৈতিক সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’র জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন।

সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সঙ্গে আছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কোরাইশী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস ও মাওলানা আব্দুল খালেক ভুজপুরী।

এ তথ্য আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাসিক মুঈনুল ইসলামের সম্পাদক মুনির আহমাদ।

জানা যায়, বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে হেফাজতের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন। এতে সভাপতিত্ব করবেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজত সূত্রে জানা যায়, মাওলানা মামুনুল হক ও মুফতি মুনির হুসাইন কাসেমীসহ হেফাজতের কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তি, ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহার, হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা বাস্তবায়নের দাবিতে আগামীকালের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ