শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| কাউসার লাবীব ||

বিভিন্ন দাবিতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অরাজনৈতিক সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’র জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন। ইতোমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্তৃতি সম্পন্ন করেছে দলটি।

জানা যায়, বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এতে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজত সূত্রে জানা যায়, মাওলানা মামুনুল হক ও মুফতি মুনির হুসাইন কাসেমীসহ হেফাজতের কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তি, ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহার, হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা বাস্তবায়নের দাবিতে আগামীকালের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দলটির নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রাব্বানি আওয়ার ইসলামকে জানান, সম্মেলন সফল করতে বেশ কয়েকদিন আগেই রাজধানীকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য কমিটি গঠন করা হয়। 

তিনি জানান, ইতোমধ্যেই হল ভাড়া চূড়ান্ত করা হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্স আমাদের হাতে এসেছে। স্বেচ্ছাসেবক নির্ধারণ করে তাদের দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া দেশব্যাপী শীর্ষস্থানীয় আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আশা করছি আগামীকাল ৮/১০ হাজার আলেম-ওলামা ও সাধারণ মানুষের সমাগম হবে।

তিনি আরো জানান, আগামীকালের সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই ঢাকায় চলে এসেছেন। অনেকে পথে আছেন। অনেকে আগামীকাল সকালে আসবেন। তাছাড়া আজ রাতেই ঢাকায় চলে আসবেন আমিরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ